1. admin@Dailyjonogonerkotha.com : dailyjonogonerkotha : dailyjonogonerkotha
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ কটিয়াদীতে ২০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২ জন। - Dailyjonogonerkotha.com
June 10, 2026, 5:00 pm

কিশোরগঞ্জ কটিয়াদীতে ২০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২ জন।

Reporter Name
  • Update Time : Thursday, January 26, 2023
  • 68 Time View

প্রতিনিধি বুলবুল মিয়া :কিশোরগঞ্জের কটিয়াদি থানার আচমিতা এলাকায় পুলিশের অভিজানে ২০০ পিচ ইয়াবা সহ ২ জন গ্রেফতার। কটিয়াদী থানার এসআই(নিঃ) মোঃ দুলাল মিয়া ও সহকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৫/০১/২৩ খ্রি: বুধবার বিকাল ৫.৩৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন কটিয়াদি আচমিতা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আসামি ১। মোঃ শরীফ আহমেদ (২৯) পিতা মোঃ হযরত আলী সাং বাগদিয়া (তালতলা), ২। মোঃ নজরুল ইসলাম (৪০) পিতা মোঃ আবু বাক্কার সাং বরারদিয়া, উভয় থানা ও জেলা কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজত হতে সর্বমোট (১০০+১০০) ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় কটিয়াদী থানায় মামলা রুজু করা হয়েছে । উল্লেখ্য যে, ১ নং আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং ২ নং আসামির বিরুদ্ধে ১টি মাদক মামলা ইতোমধ্যে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
কটিয়াদি থানার এস আই মোঃ দুলাল মিয়া জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি