1. admin@Dailyjonogonerkotha.com : dailyjonogonerkotha : dailyjonogonerkotha
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভৈরবে ১০০ পিস ইয়াবা সহ এক মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার - Dailyjonogonerkotha.com
June 10, 2026, 4:21 pm

ভৈরবে ১০০ পিস ইয়াবা সহ এক মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, July 8, 2023
  • 45 Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোছাঃ লাকী বেগম (৫০)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ০৭ জুলাই রাত ০৮:১০ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর আমলাপাড়া এলাকায় মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় করার সময় তাকে কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোছাঃ লাকী বেগম (৫০) ভৈরব  উপজেলার কমলপুর আমলাপাড়া এলাকার  মোঃ মোবারকের স্ত্রী।

পুলিশ জানায় গত শুক্রবার ০৭জুলাই জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ ফারুক আহমেদ, সঙ্গীয় নারী অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ১০০ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধারপূর্বক রাত ০৮:১০ মিনিটের সময় জব্দ করেছে।

এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি