1. admin@Dailyjonogonerkotha.com : dailyjonogonerkotha : dailyjonogonerkotha
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা আ’লীগ নেতা সিআইপি বাদল রহমানের মৃত্যুতে এমপি সৈয়দা লিপির শোক - Dailyjonogonerkotha.com
June 10, 2026, 11:50 pm

কিশোরগঞ্জ জেলা আ’লীগ নেতা সিআইপি বাদল রহমানের মৃত্যুতে এমপি সৈয়দা লিপির শোক

Reporter Name
  • Update Time : Thursday, July 13, 2023
  • 48 Time View

প্রতিনিধি রিমেল ফকির :কিশোরগঞ্জের সকলের প্রিয় ব্যক্তিত্ব জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর সিআইপি বাদল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, আমার অত্যন্ত কাছের পরম আত্মীয় শ্রদ্ধেয় জনাব বাদল রহমান, কিশোরগঞ্জে যিনি ছায়ার মত সব সময় আমার পাশে থাকতেন।

উল্লেখ্য তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এর অত্যন্ত ঘনিষ্টজন ছিলেন। আজ সকালে তাঁর মৃতদেহ কিশোরগঞ্জ শহরে একটি পুকুরে পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি