1. admin@Dailyjonogonerkotha.com : dailyjonogonerkotha : dailyjonogonerkotha
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মেধা আর মন দিয়ে মিরপুর বাসিকে মাদক থেকে মুক্ত করবো - Dailyjonogonerkotha.com
July 29, 2026, 4:15 pm

মেধা আর মন দিয়ে মিরপুর বাসিকে মাদক থেকে মুক্ত করবো

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 203 Time View

মেধা ও মনন দিয়ে মিরপুরবাসীকে মাদকের ছোবল থেকে রক্ষা করব: ওসি হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ বারের শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃত ওসি হাফিজুর রহমান সম্প্রতি মিরপুর মডেল থানায় যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মিরপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণ এলাকা এবং অপরাধচক্র শনাক্তে কাজ শুরু করেছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পূর্বের কর্মস্থলগুলোতেও তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। পুরোপুরি নির্মূল সম্ভব না হলেও মাদক পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন তিনি।

ওসি হাফিজুর রহমান বলেন, “মিরপুরে সন্ত্রাস, দখলবাজ ও মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে আমি সর্বোচ্চ মেধা ও মনন দিয়ে মিরপুরবাসীকে মাদকের ছোবল থেকে রক্ষা করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, মাদকের পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্বসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের দায়িত্ব হলো খারাপের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ভালো মানুষের পাশে থাকা।

স্থানীয় জনগণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা সবার দায়িত্ব। দলীয় প্রভাব প্রসঙ্গে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে, যাতে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর সহযোগিতা পাওয়া যায়।

উল্লেখ্য, এর আগে ওসি হাফিজুর রহমান ডিএমপির উত্তরা, গুলশান ও হাজারীবাগ থানায় দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি